নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মল্লিকপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক কায়সার ওয়াদুদ বাবর (৪৯) বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। তিনি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলার মল্লিকপুর গ্রামের আকছেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া মডেল থানায় গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা ৫ নম্বর মামলায় তাঁকে আটক করা হয়েছে। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত বিধানের ৬(২)(আ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কায়সার ওয়াদুদ বাবরকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, বাগাতিপাড়া থানা এলাকায় কেউ নাশকতার পরিকল্পনা করে পার পাওয়ার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।