👁 284 Views

পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় গৃহীত উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজে পাইকগাছা প্রেসক্লাবের নামে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা পরিষদের দ্বিতীয় ধাপের ৫৫টি প্রকল্পের নামের তালিকায় পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়ন ও সংস্কারের জন্য এ বরাদ্দ রাখা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, সংরক্ষণ ও পেশাগত কার্যক্রম পরিচালনার অন্যতম কেন্দ্র হিসেবে প্রেসক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বরাদ্দের মাধ্যমে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারকাজে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এ বরাদ্দ দেওয়ায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীকে পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। প্রেসক্লাবের সদস্যরা বলেন, স্থানীয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের জন্য একটি সুন্দর ও কার্যকর পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পরিষদের এ বরাদ্দ প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে। এজন্য জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাইকগাছা প্রেসক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেন, বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে প্রেসক্লাবের প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কার সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যতেও স্থানীয় সাংবাদিকদের কল্যাণ ও প্রেসক্লাবের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *