
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (৫আগষ্ট)বিকেলে গণর্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম মাহবুব মোর্শেদ জ্যোতির সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান। ।
আরোও বক্তব্য দেন,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারী সান্টু,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আলী,হারুন অর রশিদ মজনু,ইদ্রিস আলী মুন্সি,পৌর বিএনপির সাংঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল,সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে,সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,শামসুজ্জামান নান্নু,উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব,ধোপাদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক কামুরুজ্জামান সেলিম,বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রমুখ।