
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষাবর্ষ ২৩-২৪ এর শিক্ষার্থীদের “বিদায় ও বিদায় পরবর্তী কর্মসংস্থান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টায় টিএসসি ভবনে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় এই আলোচনা সভার আয়োজন করে।
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান এর সভাপতিত্বে সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শাহনাজ পারভিন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আমির হোসেন।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. জি এম শফিউর রহমান।
আলোচক হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী জেবুন্নাহার বর্ণ,
হাফ্সা আক্তার মোহ্, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নিলয় কুমার কর্মকার।
আলোচনা সভায় বক্তারা ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাফল্যের সঙ্গে পড়াশোনা শেষ করায় ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জনের সর্বোচ্চ বিদ্যাপীঠ। শিক্ষার্থীরা সেখানে লেখাপড়ার পাশাপাশি একাডেমিক কার্যক্রম ও গবেষণার মাধ্যমে নিজের মেধার বিকাশ ঘটানো, সৃজনশীল ও মননশীল কার্যক্রমের মাধ্যমে সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে। লেখাপড়া করে শুধু সনদ অর্জন করলেই হবে না। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলা, ইংরেজির পাশাপাশি একটি তৃতীয় ভাষাও শিখতে হবে।
অনুষ্ঠানে বক্তারা আশা করেন, বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি দেশ ও জনগনের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করে একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে বিদায়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।