👁 349 Views

সৈয়দপুরে মাদককারবারীর ছুরির আঘাতে প্রতিবন্ধী গুরুতর আহত

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পৌরসভা ২নং ওয়ার্ডের গোলাহাট দক্ষিণ পাড়ার বেলাল হোসেন হিরার ছেলে মাদককারবারী ও মাদকাসক্ত রাজু’র (২৫) ছুরির আঘাতে একই এলাকার আলমগীরের প্রতিবন্ধী ছেলে রিপন (২৪) গুরুতর আহত হয়েছেন। সূত্র জানায়, গত ৩ জুন দুপুরে অভিযুক্ত রাজু তার বাড়ির পাশে হঠাৎ করে রেগে উঠেন। এজন্য যে, ওই সময় নেশাজাতীয় দ্রব্য বিক্রি করার সময় প্রতিবন্ধী রিপনের নজরে পড়লে সে তাকে ছুরি দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ নিয়ে ওইদিনেই প্রতিবন্ধী রিপন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন এবং তার আঘাত প্রাপ্ত হাতে ৪টি সেলাই করা হয়। সে বিষয়টি নিয়ে সৈয়দপুর থানায় আঘাত প্রাপ্ত প্রতিবন্ধীর পিতা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। তবে, শান্তিপূর্ণ এলাকাবাসী কুখ্যাত ওই মাদককারবারী ও মাদকাসক্ত রাজুকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি করেছেন। যদিও, বেশ কিছু দিন আগে ২নং ওয়ার্ডে মাদক ব্যবসা বন্ধের জন্য সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সে অনুষ্ঠানে স্থানীয় ক্ষমতাশীল দলের নেতা নেত্রীরা ও স্থানীয় থানার ওসি উপস্থিত ছিলেন। তারপরেও এ এলাকায় মাদক বন্ধের প্রশানিক কোন কার্যক্রম দেখা যাচ্ছে না। এ নিয়ে এলাকায় অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *