👁 301 Views

মুহুরী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে: ফেনীর মুহুরী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ জুলাই, সকাল ৭টার দিকে ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় নদীতে মরদেহ ভেসে যাওয়ার সময় স্থানীয়রা পুলিশে খবর দেয়। ৪ জুলাই, দুপুরে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা গ্রামে মুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই যুবক।

জানা গেছে, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার অলিপুর গ্রামের আলী মিয়ার ছেলে সাকিব (২৭)
ফেনীর পরশুরামে নানার বাড়িতে বেড়াতে যান। শনিবার দুপুরে নানার বাড়ির পাশে মুহুরী নদীতে খালা মায়া আক্তারের সঙ্গে গোসল করতে নামেন। স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিহতের নানা সুরুজ মিয়া বলেন, তাৎক্ষণিক পানিতে নেমে খোঁজা খুঁজি করে না পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন করলে দুপুর দুইটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে চট্রগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ডেকে আনেন। সকালে ফুলগাজী থেকে উদ্ধারকৃত মরদেহটি শাকিবের বলে সনাক্ত করেন তিনি।

পরশুরাম থানার ওসি আশরাফুল ইসলাম বলেন , সাঁতার না জানার কারণে তিনি স্রোতে ভেসে গেছেন। কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *