👁 114 Views

সিরাজগঞ্জে `খোলা ভোজ্য তেলের দাম বেশি রাখায় দুই জনকে ৪০ হাজার টাকা জরিমানা 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে `খোলা ভোজ্য তেলের দাম বেশি রাখায় দুই জনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পৌর শহরের বাহিরগোলা বাজারে ভোজ্য তেল, চিনি ও নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাজারে ভোজ্য তেল, চিনি ও নিত্যপণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
এসময় সরবরাহ স্বাভাবিক থাকলেও মূল্য তালিকায় ধার্য মূল্য থেকে বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রি করার প্রমান পাওয়া যায়। এছাড়াও পাকা ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা হালনাগাদ না করাসহ বিভিন্ন অনিয়মে `ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রিমা ট্রেডার্সের ম্যানেজার মো: শাকির ইমাম তালুকদারকে ২০ হাজার টাকা  ও মেসার্স এ. রহমান ট্রেডিং এর ম্যানেজার মো: শরিফুল ইসলামকে ২০ হাজার টাকাসহ ২টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।`অভিযানের পাশাপাশি  বাজারে বেশ কিছু নিত্য পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ,আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, র‍্যাব ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।####

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *