
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের মাধববাটী গ্রামের মৃত কিনা মন্ডলের ইজিবাইক চালক ছেলে মাহমদ আলী (৬০)।
স্থানীয় গ্রামপুলিশ নাজমুল ইসলাম জানান, বুধবার সকাল আনুমানিক ৭টায় নিত্যদিনের মত অটোচার্জার (ব্যাটারি চালিত ইজিবাইক) বিদ্যুৎ সংযোগ থেকে খোলার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুতে স্পৃষ্ট হয়ে যায়। তাঁকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহমদ আলীকে মৃত ঘোষণা করেন। এরিপোর্ট লেখাকালীন পরিবারের পক্ষ হতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে জানাযা ও দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছিল।