
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সাবেক সংসদ সদস্য ও রাধানগর ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিলদার হোসেন সেলিম “স্মৃতি মেধা পুরস্কারের আওতায়” সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কারের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কারের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্রের অ্যার্টনি ও যুক্তরাজ্যের ব্যারিস্টার সামিয়া নওরীন চৌধুরী।
ডা. ইদ্রিস আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকলেছুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সাইদুর রহমান, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ, ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ নূর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এডভোকেট জেবুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সয়ফুল্লাহ, লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমদ, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক কামরুল ইসলাম, যুবনেতা সাব্বির আহমদ সানি প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,
পরগনার বিশিষ্ট মুরুব্বী জালাল উদ্দিন, হাজী ধনাই মিয়া, মোস্তফা মিয়া, ইউপি সদস্য নওয়াব আলী, নুরুল ইসলাম মুছাসহ এলাকার গণ্যমান্য ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হয়। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।