
মাহেদুল হাসান ,ধনবাড়ী(টাঙ্গা
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে থানার এস আই বজলুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নয়ন ও কামরুল নামের দুই মাদক বিক্রেতা কে বান্দ্রা এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে সোমবার(২৭ জুলাই) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা এলাকায় অভিযান অব্যহত রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বান্দ্রা এলাকার মৃত বরকত আলীর ছেলে নয়ন( ৪৫) ও কুর্শি এলাকার আ: রহিমের ছেলে কামরুল হাসান(২৭)।