👁 69 Views

ধোবাউড়ায় সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬ আয়োজনের প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধি,(ধোবাউড়া) ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়ায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে তুলতে ‘সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সায়েন্স ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা সফলভাবে আয়োজন, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রতিযোগিতার বিভিন্ন ধাপ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

অন্যান্যদের মাঝে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান অনন্যা,একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *