👁 359 Views

সাঁথিয়ায় জোড়গাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষের অবসর উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার জোড়গাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম এর অবসর উপলক্ষ্যে সাংস্কৃতিক কমিটির আয়োজনে বিদায় সংবর্ধনা সোমবার (১৯অক্টোবর)কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক কমিটির আহবায়ক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক রাশেদ সালাহ উদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মোহা.আসাদুজ্জামান।আরো বক্তব্য রাখেন,বিদায়ী অধ্যক্ষ নজরুল ইসলাম,কলেজ পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুর রউফ,মনসুর আলম,অভিভাবক সদস্য শহিদুল ইসলাম,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ,সহকারী অধ্যাপক আব্দুল হাই(সাধারণ শাখা),সহকারী অধ্যাপক আনিসুর রহমান,সহকারী অধ্যাপক জিয়াউর রহমান,সহকারী অধ্যাপক ড.মারুফ বিল্লাহ,সহকারী অধ্যাপক আলেয়া খাতুন,সহকারী অধ্যাপক আব্দুল হাই(বিএমটি শাখা),সহকারী অধ্যাপক আবুল বাসার,সহকারী অধ্যাপক শফি কামাল,প্রভাষক মরিয়ম আক্তারী,প্রভাষক আশরাফুজ্জামান,শিক্ষার্থী সুমনা মোস্তফা,আফিয়া আয়শা নওরিন,রাফিউল ইসলাম,তাসনিম জাহান মেধা,নুশরাত জাহান লোবা,তাসরিন জাহান হিমু প্রমুখ।