👁 459 Views

ভালুকায় পৌর বিএনপির শারদীয়  দুর্গাপূজায়  পূজামণ্ডপ পরিদর্শন

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের নির্দেশনায় তাঁরা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, পৌর যুবদলের সভাপতি আতিকুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম দিলদার, পৌর যুবদল নেতা বাপ্পি  কৃষক দলের আহ্বায়ক খাইরুল ইসলাম খান, পৌর শ্রমিক দলের সভাপতি মাহাবুব আলম মোল্লাহ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদ খান, যুগ্ম আহ্বায়ক নোহা তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
পৌর বিএনপির নেতাকর্মীদের এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। তাঁরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে ভালুকায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।