👁 280 Views

 নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে আবির ইসলাম রিয়ন (১২) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিসকিনপুর গ্রামে নিজ বাড়িতে এই অনাকাঙ্খিত  ঘটনা ঘটে।

নিহত আবির ইসলাম (রিয়ন) ওই গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে ও নিসকিনপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পরিবারের সদস্যদের সাথে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল আবির। এ সময় একটি সাপ তাকে দংশন করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করেন। এতে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে মহাদেবপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আবিরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ জিয়াউর রহমান সাপের দংশনে শিক্ষার্থীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *