
প্রতিনিধি, ধোবাউড়া (ময়মনসিংহ): ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের শ্রীপুর এলাকায় অসহায় হামিদা খাতুনের ওপর বর্বর নির্যাতন ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মুন্সিরহাট বাজারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে হামিদা খাতুনের স্বামী দুই মেয়ে, এলাকাবাসী ও সচেতন মহলের লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামিদা খাতুনকে হাত-পা বেঁধে নির্যাতন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামিদার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
বক্তব্য দেওয়ার সময় হামিদার দুই মেয়ে ও স্থানীয় কয়েকজন বাসিন্দা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা অভিযোগ করেন, ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামিদাকে সহযোগিতা কারায় বিভিন্নভাবে হুমকি দেওয়ার হচ্ছে। এ কারণে তারা প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এসময় তারা জানান,আব্দুল খালেকের কার্যক্রম এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পরেছে।
হামলার ঘটনার সাথে জড়িত আব্দুল খালেক, মনোরা, ইয়াসিন, খালেদা, মরিয়ম ও তফাজ্জলকে দ্রুত বিচার করা হয় ।
এদিকে আব্দুল খালেক ও শ্রী মনোয়ারা কে গ্রেফতার করেছে ধোবাউড়া থানা পুলিশ।