👁 52 Views

ভোলা শিক্ষাপ্রকৌশলীর বিরুদ্ধে বিএনপিকে নিয়ে পাহাড়সম ষড়যন্ত্রের অভিযোগ

ভোলা প্রতিনিধি : ভোলায় শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মফিকুল ইসলামের বিরুদ্ধে,বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামীলীগের ক্যাডার বাহিনী, কথিত সাংবাদিক নিয়ে বিভিন্ন কর্মকান্ড ও ষড়যন্ত্র করার পাহাড়সম অভিযোগ পাওয়া গেছে। গতকাল (৩১) আগষ্ট সোমবার তার সাথে ফোনালাপে বতমান সরকারকে নিয়ে তার কুরুচিপূর্ন মন্তব্য এবং ষড়যন্ত্রের আভাস ভেসে উঠে।
অভিযোগ রয়েছে, তিনি ভোলা যোগদানের পর থেকে কর্মস্থলে তেমন উপস্থিত না থাকলেও, যে কয়দিন ভোলায় থাকেন ওই কয়দিন স্থাণীয় ও দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নেতা,কর্মী ও ক্যাডারদের নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে মেতে থাকেন। অফিসের গেষ্ট হাউজকে আওয়ামী অফিসে পরিনত করেছেন। সন্ধ্যা নামলেই আওয়ামীলীগের নেতা,কর্মী ও ক্যাডারদের ঢল নামে। তাাদের বিষয়ে জানতে চাইলে, নির্বাহী প্রকৌশলী মফিকুল ইসলাম বলেন, তারাতো বড় বড় ঠিকাদার,তারা অনেক টাকার বিল বকেয়া রয়েছে, তাই তারা বিলের তাগাদা দিতে আমার কাছে আসে। আওয়ামীলীগের সময়ে ছাত্র ও যুবলীগের ক্যাডারদের তৎকালে কথিত সাংবাদিক বানিয়ে তাদের দিয়ে অফিস দখলে রেখেছেন প্যাসিষ্ট সরকার। ২০২৪ সালের ৫ আগষ্টে তারা সাময়িক ভাবে ভোলা থেকে পালিয়ে গেলেও এখন আবার সাবেক স্থানে ফিরে তাদের কার্যক্রম অব্যহত রেখেছেন। ভোলায় কর্মরত কিছু কর্মকর্তা কথিত সাংবাদিকদের অর্থ দিয়ে লালন-পালন করে তাদের মাধ্যমে কিছু গনমাধ্যম,টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত ও মনগড়া গল্প হিসেবে,মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সমাজ,দেশ ও সরকারকে বেকাদায় ফেলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্থানীয় নেতারা। তাদের দাবি, এসব তথ্যের সত্যতা,প্রেক্ষাপট ও যথার্থতা যাচাই না করে অতিরঞ্জিত ও মনগড়া গল্প হিসেবে প্রচার করা হচ্ছে যা উদ্বেগের। তারা আরো জানান, নির্বাহী প্রকৌশলী বিএনপির সরকারকে সরকার মনে করছেনা বলে তার দপ্তরে বসে সমালোচনা করারও অভিযোগ রয়েছে। তিনি তার দপ্তরের বিজ্ঞাপন প্রচারের সময় আওয়ামীলীগের সাংবাদিক খুজে তাদেরকে বিজ্ঞাপন প্রদান করেন। এমনকি স্থানীয় দৈনিক আজকের ভোলা পত্রিকায় বিজ্ঞাপন দিতে তিনি অনিহা দেখান। এ বিষয়ে জানার জন্য তার মুঠোফোনে কল দিলে তিনি এ প্রতিনিধির উপরে ক্ষেপে যান এবং আপনি যা লিখার তা লিখেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ভোলা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম নবী আলমগীর বলেন, ভোলার প্রধান প্রধান অফিসে আওয়ামীলীগের দোষরেরা গদি চেপে বসে আছে, তারা বিএনপির নাম সুনতে পারেনা। বিএনপির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যহত আছে। এসব অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের প্রচলিত আইনে,বিধি ও সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার দাবী করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *