👁 188 Views

বিরলে মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির লাশ উদ্ধার

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বিরলের মুকলিশপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার আনুমানিক সকাল হতে দুপুরের যে কোন সময় মলত্যাগের পর জলাধারে (নালায়) পানি নিতে এসে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজনসহ উপস্থিত এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা প্রকাশ করেছে।
সে উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের মুকলিশপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত শুকুর মোহাম্মদ এর ছেলে আমিনুল ইসলাম (৫৮) বলে থানা পুলিশ পরিচয় নিশ্চিত করেছে। শুক্রবার দুপুরে এ রিপোর্ট লেখাকালীন লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান ছিল।

বিরল উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল এর জানাযা ও দাফন সম্পন্ন
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বিরল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ এর ছোট ভাই এবং বিরল উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল এর জানাযা ও দাফন সম্পন্ন। বৃহস্পতিবার রাতে হৃদ রোগাক্রান্ত হয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনিসটিটিউটে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।
শুক্রবার সকাল ১০ টায় বিরল উপজেলার ০৭ নং বিজোড়া ইউনিয়নের দোগাছি গ্রামে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হয়। তাঁর জানাযা ও দাফন কার্য্যে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খিসহ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ (অবঃ) একে এম আফজালুল আনাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ রেদওয়ানুল কারীম রাবিদ, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মুবাশে^রুল ইসলামসহ বিএনপি, অংগসহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবীসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *