
পটুয়াখালী প্রতিনিধি।।স্বচ্ছ প্রক্রিয়ায় “নৌযান শুমারী-২০২৬” প্রকল্পে তথ্য সংগ্রহকারীদের লিখিত ও ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে নৌযান শুমারী-২০২৬ প্রকল্পের জন্য তথ্য সংগ্রহকারীদের বিয়াম ল্যাবরেটারি স্কুলে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে ০৪ জন, দশমিনা সদর ইউনিয়ন ০৬ জন, রণগোপালদী ইউনিয়নে ০৫ জন ও চরবোরহান ইউনিয়নে ০৩ জন তথ্য সংগ্রহকারীর বিপরীতে আবেদন করে ৪৪টি। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৪ জন। লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয় ১৮ জন তথ্যসংগ্রহকারী।
এসময় উপস্থিত ছিলেন- নৌযান শুমারী কমিটির সভাপতি ও দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহামুদ হাসান মৃধা, নৌযান শুমারী কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুল হক, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নিজামুল হক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এ আরিফুর রহমান প্রমূখ।
এসময় নৌযান শুমারীর সদস্য সচিব ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দিক নির্দেশনায় এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষ ও চাকরি প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন।#