👁 474 Views

ধোবাউড়ায় অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে কিশোরীর মৃত্যু

‎‎প্রতিনিধি( ধোবাউড়া)ময়মনসিংহ :- ‎ময়মনসিংহের ধোবাউড়ায় দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তায়িবা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
‎‎শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ধোবাউড়া সদর ইউনিয়নের বাঘরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত তায়িবা গামারীতলা ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের আবুল বাশারের মেয়ে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘরা এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে তায়িবা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ধেবাউড়া হাসপাতালে নেয়া হলে ডা: তাকে মৃত্য ঘোষনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *