👁 327 Views

সংবাদপত্র ও সাংবাদিকরাই মানবতার বার্তাবাহক: শিমুল বিশ্বাস এমপি

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার জনপ্রিয় স্থানীয় পত্রিকা দৈনিক সিনসা-এর ২১ বছরে পদার্পণ উপলক্ষে কবিতা আবৃত্তি, আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সাঁথিয়া-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের শুধু পাবনাকে নয়, সমগ্র বাংলাদেশকে দেখার মানসিকতা গড়ে তুলতে হবে। একসময় বাংলাদেশ বিশ্বের অন্যতম সমৃদ্ধ জনপদ ছিল। ইতিহাসের বিভিন্ন সময়ে আমাদের ভূখণ্ডের বহু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ত্রিপুরা, আসাম, মেঘালয়, আরাকান, পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে একসময় বেঙ্গল প্রেসিডেন্সি গঠিত ছিল। আজ সেগুলো পৃথক হলেও এ জনপদের ঐতিহ্য, সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস বিশ্বে অনন্য।”
তিনি বলেন, “মসলিন শিল্প, জাহাজ নির্মাণ, কৃষি উৎপাদন, অর্থনীতি, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদে এ অঞ্চল একসময় বিশ্বের শীর্ষস্থানীয় ছিল। দীর্ঘ প্রায় ৩০০ বছর আমরা বঞ্চনার ইতিহাস বহন করেছি। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর এবং অতীতের গৌরব, সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের।”
দেশাত্মবোধ, জাতীয়তাবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে এমপি শিমুল বিশ্বাস বলেন, “শিল্পী, সাহিত্যিক, কবি ও সাংবাদিকরাই সমাজে এই চেতনা জাগিয়ে তুলতে পারেন। বর্তমান সময়ে তাদের সবচেয়ে বড় দায়িত্ব দেশাত্মবোধ জাগ্রত করা এবং মানবতার জয়গান গাওয়া।”
তিনি আরও বলেন, “একটি জনপদ যখন মানবতার পক্ষে দৃঢ় অবস্থান নেয়, তখন তাকে কেউ পরাজিত করতে পারে না। সমাজে কোনো ধরনের বিভক্তি সৃষ্টি হতে দেওয়া যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও সমতলের মানুষ—সবাই মিলে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। সবার আগে মানবতা—এই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সংবাদপত্র ও সাংবাদিকরা মানবতার বার্তাবাহক হিসেবে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে আমি আশা করি।”
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমি প্রেসক্লাবের প্রতিটি কর্মকাণ্ডে আন্তরিকভাবে সহযোগিতা করি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। প্রেসক্লাবের সদস্যরা সমাজের কল্যাণমূলক কাজে সবাইকে উদ্বুদ্ধ করবেন—এটাই আমার প্রত্যাশা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. আক্তারুজ্জামান এবং রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কবি ইদ্রিস আলী, আলতাফ হোসেন ও আজাদ এহতেশামের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় আরও বক্তব্য দেন সিটি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, বাংলাদেশ পেশাজীবী দলের পাবনা সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, একুশে টেলিভিশনের পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, রোটারিয়ান পিপি আলতাফ হোসেন এমপিএইচএফ, অধ্যাপক মুক্তার হোসেন, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, দৈনিক এরোমনি প্রতিদিনের সম্পাদক মাহবুবুল আলম ফারুক, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদিন রানা, স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, অধ্যাপক আব্দুল দাইয়ান, ডেইলি গ্লোবাল নেশনের আব্দুস সালাম, দৈনিক দিনকালের পাবনা প্রতিনিধি আজিজুর রহমান শাহীন, পিকে আব্দুল বারী, ওয়াইডব্লিউসিএ স্কুলের প্রধান হেনা গোস্বামী, আটঘরিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম, ঢাকা ব্যাংকের পাবনা শাখার ব্যবস্থাপক সোয়েব আহমেদ, আদর্শ গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, এনসিসি ব্যাংকের পাবনা শাখার ব্যবস্থাপক কামারুজ্জামান কামরুল এবং ঈশ্বরদী প্রতিনিধি অদিত রহমান স্রোত।
পরে কবিতা আবৃত্তি করেন আমিনুর রহমান খান, আলমগীর কবীর হৃদয়, মঞ্জুরুল ইসলাম, করুনা নাসরিন, শামীমা সীমা, সৈয়দা সোনিয়া খাতুন, নীলিমা নীল, নিন্দুক বিশ্বাস, ফিরোজা খান, মরিয়ম বেলারুশী, মানিক মজুমদার ও রুদ্র বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ৪০ জন কবি, সাহিত্যিক ও গুণীজনকে মেডেল দিয়ে সম্মাননা জানানো হয়। পরে রানা গ্রুপের ব্যবস্থাপক জেসমিন আরা মিলি বিশ্বাস সম্মাননা প্রাপ্তদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আদর্শ গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, সিটি কলেজের অফিস সহকারী জহুরুল ইসলাম, কবি আজিজা পারভীন, সহযোগী সম্পাদক শফিক আল কামাল, কবি মধুসূদন মজুমদার, কবি উত্তম কুমার দাস, বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম এবং সাহিত্য সম্পাদক ও নদী গবেষক ড. মনছুর আলম। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ডা. নাজমুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *