👁 419 Views

মিলি মিশে খেলা করি মাদক মুক্ত সমাজ গড়ি শ্লোগানে ভোলায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধিঃ মাদক থেকে মুক্তি পরিবারে শান্তি, মিলে মিশে খেলা করি মাদক মুক্ত সমাজ গড়ি ও মাদক মুক্ত বন্ধু চাই শ্লোগানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের বিরদ্ধে এলাকার কিশোর ও বৃদ্ধরা ভিক্ষোব মিছিল করেছে। (২১ আগষ্ট) শুক্রবার বাদ জুম্মা ভোলা সদরের কালি বাড়ি, হাসপাতাল ও নবীপুর রোড়ে এ মিছিল করেন। এসময় কিশোরেরা অভিযোগ করেন, কালি বাড়ি, হাসপাতাল রোড় ও নবীপুর রোড় মাদকের আখড়ায় এমন ভাবে তৈরী হয়েছে যে, হাত বাড়ালেই পকেট ভরে যায়। এলাকায় মাদকের একটি শক্ত ঘাঁটি গড়ে উঠেছে। আর এর নেতৃত্বে রয়েছেন প্রভাবশালী পরিবারের সদস্যরা। তাই সহজলভ্য হয়ে পরেছে মাদক। একাধিকবার তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যান, আর যাদেরকে জেলে পাঠানো হয় তারা কিছুদিন পর জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক বিক্রি,সেবনে এলাকার তরুণ ও কিশোররা জড়িয়ে পরে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছেন। এসব মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করে তাদের আস্তানা ভেঙ্গে দিয়ে এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসন ও সমাজ পতিদের প্রতি আহবান জানান এলাকার শত শত কিশোরেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *