👁 380 Views

বাউফলে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

মোঃ রিয়াজ।।   বাউফলে বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহীত প্রিভেইল (Prevail) প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বাউফল সরকারি কলেজ অডিটোরিয়ামে বাউফল থানা পুলিশের আয়োজনে এবং ইউএনএফপিএর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, পুলিশ সার্ভিস ডেস্ক ও নারী, শিশু, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি সেবা গ্রহণে কোনো ধরনের সংকোচ না রেখে প্রয়োজনীয় সহায়তার জন্য থানার সংশ্লিষ্ট ডেস্কে যোগাযোগের আহ্বান জানানো হয়।
তারা আরও বলেন, জনগণের আস্থা ও অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে পুলিশি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করা সম্ভব। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।
নারী হেল্প ডেস্কে কর্মরত এএসআই লামিয়া আক্তার বলেন, পুলিশের অনেক ধরনের সেবা রয়েছে। এর মধ্যে ১০৯ নম্বরে কল সেবা নারী ও শিশু বিষয়ক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রয়োজন হলে সবাই এ সেবা গ্রহণ করবেন।
সভায় উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজের শিক্ষক এনামুল হক, বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ। বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হাসনাইন আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক নিহার বিন্দু বিশ্বাস, সংবাদ প্রতিদিনের বাউফল প্রতিনিধি জাফর আহমেদ, মানবজমিনের বাউফল প্রতিনিধি তোফাজ্জল হোসাইন, জাগো জনতার প্রতিনিধি মো. রিয়াজ এবং এনসিপির বাউফল উপজেলা যুগ্ম আহ্বায়ক রুহুল আমীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *