👁 118 Views

ধোবাউড়ায় মাদক সেবন ও বাবা-মাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক সেবন করে মাতলামি ও বাবা-মাকে মারধরের অভিযোগে রাজু মিয়া (৩৩) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া ধোবাউড়া উপজেলার গোয়াতলা বন্দর এলাকার বাসিন্দা। তিনি আব্দুছ ছালামের ছেলে।

জানা যায়, মাদক সেবন করে মাতলামি ও বাবা-মাকে মারধরের অভিযোগে রাজু মিয়ার বাবা আব্দুছ ছালাম অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত অভিযোগের সত্যতা পাওয়ায় রাজু মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।

অভিযানে সহযোগিতা করে ধোবাউড়া থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *