
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে এসআরবি।
২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক, এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ০৮ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১৯.১০ ঘটিকায় এসআরবি-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার, ডলি রানী সরকার এর নেতৃত্বে এসআরবি এর একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন বালিয়াহালট মডেল মসজিদের সামনে হইতে অভিযান পরিচালনা করে ঢাকা জেলার শাহবাগ থানার মামলা নং-১২(৯)০৭ জিআর-৩৩৯/১৬ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৩(খ) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ১। নুরুজ্জামান (৫০), পিতা- মৃত পাষান শেখ, সাং- ঈশ্বরদী পূর্ব-ডিঙ্গী, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার শাহবাগ থানার মামলা নং-১২(৯)০৭ জিআর-৩৩৯/১৬ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৩(খ), পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি-১২, সিপিসি-২ পাবনাকে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য ইলেক্ট্রনিক মিডিয়াকে অনুরোধ করা হলো।