👁 166 Views

নওগাঁর ছোট যমুনা নদী থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার 

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁ শহরের ছোট যমুনা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে নওগাঁ পৌরসভার শেরপুর গ্রামের ভোলার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

জানা যায়, ছোট যমুনা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ  দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা নদীর স্রোতে ভেসে অন্য কোনো স্থান থেকে লাশটি ওই এলাকায় এসে পৌঁছাতে পারে। লাশের পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
 নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নিয়ামুল হক বলেন, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটির নাম পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *