👁 100 Views

ভূয়া বন্দোবস্ত বাতিল ও জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর দশমিনা উপজেলার উত্তর চর-শাহজালাল মৌজায় দীর্ঘ ৩৪ বছর ধরে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোর নামে খাস জমি বন্দোবস্ত প্রদান, কথিত ভূয়া বন্দোবস্ত বাতিল এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়। উত্তর চর-শাহজালাল মৌজায় বসবাসরত ভূমিহীন পরিবারগুলোর উদ্যোগে এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহযোগীতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্মারকলিপিতে উত্তর চর-শাহজালাল মৌজায় দীর্ঘ ৩৪ বছর ধরে বসবাস ও নিরবিচ্ছন্নভাবে জমি ভোগদখল করে আসা প্রকৃত ভূমিহীন পরিবারগুলোর স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে অবিলম্ভে তাদেও নামে খাসজমি বন্দোবস্ত প্রদান ও ভূমিহীনদের ন্রায্য অধিকার ক্ষুন্ন করে প্রভাবশালী কোন চক্রের নামে করা সব ভূয়া ও বেআইনী বন্দোবস্ত বাতিল এবং ভূমিহীনদেও অধিকার হরণ ও জালিয়াতির সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিñিত করতে হবে উল্লেখ করা হয়েছে।
ভূমিহীন নেতা বারেক সরদারের সভাপতিত্বে ও স্থানীয় নেতা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মো. বদরুল আলম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. জায়েদ ইকবাল খান, বাংলাদেশ কৃষাণী সভার কেন্দ্রীয় কমিটির নেত্রী ও দশমিনা উপজেলা পরিষদের সাবেম মহিলা ভাইস চেয়ারম্যান ডা. কামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সাধারন আব্দুস ছত্তার হালদার, বাংলাদেশ কৃষক ফেডারেশনের পটুয়াখালী জেলা কমিটির সাধারন সম্পাদক মো. কায়েস মাহামুদ, স্থানীয় নয়ামিয়া সিকদার, মাওলানা শহিদুল ইসলাম, ভূমিহীন নেতা সোহরাব হোসেন, সোহরাব বয়াতি,শহিদুল হোসেন, রেজাউল করিম, জহিরুল খা ও কুলসুম বেগম সহ আরও অনেকে।
এসময় বাংলাদেশ কৃষক ফেডারেশনের নেতৃবৃন্দ দাবী করে বলেন, ৩৪ বছর ধরে বসবাস করেও স্থায়ী ঠিকানা ও জমির অধিকার নিশ্চিত না হওয়া ভূমিহীন পরিবারগুলোর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ হাসান মৃধা বলেন, বিষয়টি অত্যন্ত সংদেনশীল ও জনস্বাথর্সসংশ্লিষ্ট। প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত স্মারকলিপি পৌঁছে দেওয়া হবে।