👁 117 Views

পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-এর পরিচালনা পর্ষদের সভাপতি হলেন মোঃ রাজু আহমেদ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার অন্যতম ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-এর পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মনোনীত হলেন পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রাজু আহমে।
এই বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি পলাশবাড়ীর হাজারো নারী শিক্ষার্থীর স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যের আলোকবর্তিকা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি গুণগত শিক্ষা, শৃঙ্খলা ও সুনামের ধারাবাহিকতা ধরে রেখে এলাকার গর্বে পরিণত হয়েছে।
সভাপতির দায়িত্ব গ্রহণ করে এক শুভেচ্ছা বার্তায় মোঃ রাজু আহমেদ বলেনÑ
“আমাকে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই বিদ্যালয় আমাদের সবার গর্ব। সকলের সহযোগিতায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
তিনি আরও জানান, পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই হবে তাঁর অন্যতম অগ্রাধিকার।
একজন শিক্ষানুরাগী ও দায়িত্বশীল ব্যক্তির হাতে এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নেতৃত্ব অর্পিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও আশাবাদের সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *