
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নম্বর কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ ভবন পূর্বের স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী চৌমাথায় ইউনিয়নবাসী ও স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কিশোরগাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামের সর্বস্তরের মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,১ নম্বর কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম দীর্ঘদিন ধরে কাতুলী পুরাতন বোর্ড অফিসে পরিচালিত হয়ে আসছে। স্থানটি ইউনিয়নের কেন্দ্রস্থলে হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত ও পরিষদের সেবা গ্রহণে সুবিধা রয়েছে।
বক্তারা অভিযোগ করেন, একটি মহল নানা কারণে ইউনিয়ন পরিষদ ভবনটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে। এতে ইউনিয়নের সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন