👁 427 Views

পাবনায় ব্যাটারি চালিত চাইনিজ ইলেকট্রিক বাইক শো-রুম উদ্বোধন

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে মোনাজাত ও ফিতা কেটে ব্যাটারি চালিত চাইনিজ ইলেকট্রিক বাইক সুমাটো ই-বাইক এর শোরুম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শহরের প্রাণকেন্দ্র মক্তব মোড় মেসার্স তানভীর মটরস এর স্বত্বাধিকারী মোঃ তানভীর হোসেন এবং মেহেদী হাসান রবিন ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন।  এ সময় পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পাবনা চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, পাবনা জেলা পরিবেশক সমিতির সভাপতি ইফতেখার আলম মুন্না, এডওয়ার্ড কলেজের পদার্থ বিভাগের অধ্যাপক আবুল হাশেম, পাবনা জেলা পরিবেশক সমিতির উপদেষ্টা  আমিরুল ইসলাম মিন্টু, কোম্পানির সেলস ম্যানেজার মুনতাসির রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্যেক্তারা জানান, মাত্র ২০ মিনিটের চার্জে এই বাইক ৮০ থেকে ১০০ কিলোমিটচার চলবে। জ্বালানী তেলের এই সংকটে এই বাইক একদিকে মানুষের চাহিদা পুরণ করবে অন্যদিকে পরিবেশ ঠিক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *