👁 216 Views

বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা

 কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ বাতিল ও সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক, মাস্টার রোলে কর্মরতদের আউট সোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের বন্ধকরণ এবং বয়স শিথিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নেত্রকোনায় জেলা প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩ জুলাই) বেলা ২টায় উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, নেত্রকোনা জেলা এই প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, ময়মনসিংহ বিভাগের সদস্য ও নেত্রকোনা জেলার আহবায়ক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক কল্পনা খাতুনের সঞ্চালনায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, ময়মনসিংহ বিভাগের আহবায়ক মোঃ আব্দুর রাসেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন তোফায়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল আলম, যুগ্ম আহবায়ক মোঃ মেহবুব হোসেন, আল মামুন, আবু হানিফ, কাজল মিয়া, নিজাম উদ্দিন, সদস্য সামসুজ্জামান সুমন, সাব্বির হোসেন,  মোঃ খোকন, নেত্রকোনা জেলার যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সুমন ও নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের আব্দুল মোমেন, মোঃ মাজহারুল ইসলাম প্রমূখ।
প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভায় বক্তারা, তাদের যুক্তিক দাবীগুলো আমলে নিয়ে অবিলম্বে সরকারকে এসব দাবি মেনে নেয়ার জোর দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *