👁 475 Views

দিনাজপুর মেডিকেল কলেজের চিকিৎসকদের  সাথে  ৩ আসনের এমপির মত বিনিময় সভা।

মো:আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি আজ ৬জুলাইদুপুর ১২টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেরঅধ্যক্ষ ডাক্তার সাদিক আলী,  পরিচালক ডা. ফজলুর রহমান, সহকারী পরিচালক ডা. আব্দুস সামাদ, ডা. শ্যামলী সাহা, দিনাজপুর মেডিকেল কলেজের  এবং হাসপাতালের পুরুষ অর্থোপেডিক বিভাগের নার্সিং ইনচার্জ প্রিতম কুমার রায়সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মতবিনিময় সভায় উপস্থিত সবাই হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *