👁 117 Views

জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে  চৌদ্দগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি : জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের ইসলামী যুব বিভাগের উদ্যোগে ইউনিয়নের ২৪টি গ্রাম থেকে বাঁচাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিরহাট উচ্চ বিদ্যাল মাঠে খেলায় প্রতিদ্বন্দিতা করে মুন্সিরহাট এলিভেন স্টার-০২ বনাম মুন্সিরহাট ওয়ারিয়ার্স-০২ গোলে খেলা ড্র হয়। পরে ট্রাই ব্রেকারে মুন্সিরহাট এলিভেন স্টারকে (০২ গোল) হারিয়ে মুন্সিরহাট ওয়ারিয়ার্স (০৩ গোল) চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন।
শুক্রবার(১৭ জুলাই) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের ইসলামী যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামীমের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের ইসলামী যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান স্বপন, নগদ হাট এর ব্যবস্থাপনা পরিচালক ইস্রাফিল হোসাইন,
জামায়াত নেতা ইয়াছিন সরকার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাছিম মিয়াজী।
যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মীর শাহেদের পরিচালনা আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুদ্দীন, অর্থ সম্পাদক কামরুল হাসান, টিম সদস্য মোশাররফ হোসাইন, যুব নেতা হাফেজ মুর্তজা ও মিজান ভূঁইয়াসহ ইউনিয়ন যুব বিভাগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *