👁 478 Views

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

মোঃ রিয়াজ জেলা প্রতিনিধি দল।। পটুয়াখালীর বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. মোশাররফ হোসেনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, “পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।” এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
রোববার (১৮ অক্টোবর) “বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোশাররফ হোসেনের দুটি গরু ও তিনটি ছাগল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় পরিবারটি চরম দুর্ভোগের মুখে পড়ে।”
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই “(এমপি) ড. শফিকুল ইসলাম মাসুদ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ার উদ্যোগ নেন। এ সময় তিনি মোশাররফ হোসেনের সঙ্গে ভিডিও কলে কথা বলে তার পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।”
এদিকে, (এমপির) নির্দেশনায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর “আমির মাওলানা রফিকুল  ইসলামের নেতৃত্বে” একটি বিশেষ প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিনিধিদলের সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের দুর্দশার কথা শোনেন এবং সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।
স্থানীয়দের কাছে মানবসেবক হিসেবে পরিচিত “সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দিনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।” বিপদগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে থাকার এ উদ্যোগকে মানবিক সহমর্মিতার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।