
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : “ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ” এই শ্লোগানে কোডেক-রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহায়তায় এবং কোডেকের বাস্তবায়নে পরিচালিত RAISE প্রকল্পের আওতায় ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মোল্লারহাট আল-কারিম মাদ্রাসা মাঠে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
কোডেক-রেইজ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ শরীফের সভাপতিত্বে ও কোডেক-রেইজ প্রকল্পের ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট অফিসার মো. সোহেল রানা সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ-রেইজ প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডা. ফায়জুল তারিক চৌধুরী এবং কোডেকের সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম খান।
সভায় কোডেক ও পিকেএসএফের উন্নয়নমূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাস্টার ক্রাফটস পারসন (গুরু/ওস্তাদ) ও সফল শিক্ষানবিশরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, মাস্টার ক্রাফটস পারসন, তরুণ-তরুণী, কোডেকের শাখা ব্যবস্থাপক ও প্রকল্পের টিম সদস্যসহ ১৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
দক্ষ জনশক্তি গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে কোডেক-রেইজ প্রকল্পের এই উদ্যোগ অব্যাহত থাকুক।