👁 389 Views

তারাগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল 

আমজাদ হোসাইন তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধিঃআজ ২৩ জুন/২৬ খ্রিঃ সন্ধ্যা ৬ ঘটিকায় তারাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদল, অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল করেন।উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থক বৃন্দের অংশগ্রহণে মিছিলটি নতুন চৌপথী থেকে শুরু হয়ে পুরাতন চৌপথী প্রদক্ষিণ করে উপজেলা (চৌপথীস্থ) জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিবাদে বক্তারা বলেন কোন ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানান।বক্তব্য রাখেন উপজেলা শাখার জাতীয়তাবাদী যুবদল আহ্বায়ক,নুরুজ্জামান প্রাং যুবদল,উপজেলা শাখার সদস্য সচিব, নূর হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *