👁 341 Views

বিরলে শশুড়ের বিরুদ্ধে পূত্রবধূর ধর্ষণ মামলা:অভিযুক্ত শশুড়কে আটক করেছে পুলিশ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। বিরল পৌরশহরে এক শশুড় কর্তৃক পূত্রবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শশুড় মোঃ আব্দুস সাত্তার (৬১) কে আটক করেছে পুলিশ। সে বিরল পৌরশহরের শংকরপুর (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত ফজলুর রহমান এর ছেলে।
ভূক্তভোগী গৃহবধূ এজাহারে জানান, তাঁর স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী। বিয়ের মাত্র এক মাস পর থেকেই শশুড় কু-নজর দিতে শুরু করেন এবং বিভিন্ন সময়  কু-প্রস্তাব দিতেন। শশুড়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আনুমানিক চার মাস আগে একদিন এবং পরবর্তীতে আরও দুই দিন তাঁকে ধর্ষণ করে শশুড়। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই ২০২৬ তারিখে রাতে খাবার শেষে গৃহবধূ তাঁর স্বামীর ঘরে ঘুমাতে গেলে রাত আনুমানিক ১১ টায় শশুড় পূণরায় ভূক্তভোগীর শয়ন কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনায় ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নিজে বাদী হয়ে বিরল থানায় মামলা নম্বর ০৩ দায়ের করেছেন।
ভূক্তভোগীর অভিযোগ ও ঘটনার বিবরণে মামলা রুজুর পর বিরল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অঅভিযুক্ত শশুড় আব্দুস সাত্তারকে তার নিজ এলাকা থেকে আটক করে।
বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *