👁 410 Views

নবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এম সাজেদুল ইসলাম সাগর নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ; দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নবাবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, নবাবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল হোসেন, প্রধান শিক্ষক আবদুল ওয়াহেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষাক্ষেত্রে গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত স্বীকৃতি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *