
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ, পরিবেশের উপরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১জুন) প্রানের খোঁজে বিশ্বময় এর আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রানের খোঁজে বিশ্বময় এর সভাপতি ও রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় বাংলাদেশ এর
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ সরকার, সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের
সহকারী পরিচালক তুহিন আলম, জাতীয় পুরস্কার প্রাপ্ত বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদ মাহবুব পলাশ, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন প্রমূখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।