👁 452 Views

গুপ্ত এক দল ভোট ইঞ্জিনিয়ারিং এর ষড়যন্ত্র করছে- ইকবাল হাসান মাহমুদ টুকু 

সিরাজগঞ্জ প্রতিনিধি  ; সিরাজগঞ্জ সদর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন একদল যারা গুপ্ত নামে পরিচিত তারা ভোট ইঞ্জিনিয়ারিং এর ষড়যন্ত্র করছে। মাঠে ভোট না থাকায় তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এজন্যই দলীয় নেতাকর্মী সমর্থক ও ভোটারদের সতর্ক থাকাতে হবে। যাতে তারা বোরকা পড়ে কোনভাবেই ষড়যন্ত্র করতে না পারে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সয়াধানগড়া পুকুর চালায় ধানের শীষের প্রচারণা সভায় তিনি এসব কথা। তিনি আরও বলেন, বিগত সতের বছর আমরা ভোটের জন্য সংগ্রাম করেছি। ফ্যাসিস্ট হাসিনা আপনাদেরকে ভোট দিতে দেয় নাই। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়া  ছিলেন মজলুম, আল্লাহ মজলুমের কথা শুনেছেন তাই জুলাই আন্দোলনে হাসিনার পতন হয়েছে। হাসিনা এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ তায়ালা মজলুমকে পুরস্কৃত করেছে তার প্রমান বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এত বড় জানাযা হয়েছে যা বিশ্বের আর কোন মুসলিম নারীর হয়নি। আর হাসিনা জুলুমবাজ তার জুলুমের বিচারও আল্লাহ তায়ালা করছে। জুলুমবাজ  হাসিনা ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, গণতন্ত্র হরণ করেছিল আল্লাহ তায়ালা তারও বিচার করেছে। তাকেও এক কাপড়ে বাড়ি থেকে বের করেছে। রান্না করা ভাতও খেতে পারেনি। তিনি আরও বলেন, আর একটি গুপ্তদল যারা এতোদিন  আওয়ামী লীগের সাথে মিশেছিল এখন বের হয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে। ধর্মের দোহাই দিয়ে ভোট নেয়ার পাঁয়তারা করছে। তারা যেন কোনভাবেই ভোটের দিন বোরকা পড়ে ভোটে ইঞ্জিনিয়ারিং করতে না পারে সেজন্য সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহবান জানান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ ২নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে রোববার সন্ধ্যায় পৌর এলাকার ৬নং ওয়ার্ডের শাহেদ নগর বেপারী পাড়া মহল্লায় ভোটারদের সাথে এক মতবিনিময় সভা করেন। এসময় তিনি ধানের শীষের পক্ষ ভোট প্রার্থনা করে বলেন, আগামী ১২ তারিখে আপনাদের ভোটে বিএনপি বিজয়ী হয়ে  সরকার গঠন করলে আপনাদেরকে ফ্যামিলী কার্ড, কৃষি কার্ড, বেকার সমস্যার সমাধান, রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে   কর্মসংস্থান, বিদ্যুতের মিটারের অতিরিক্ত বিলের সমস্যার সমাধানসহ নানা প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলমাস, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মজনু সেখ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টনিসহ শাহেদ নগর বেপারী পাড়া মহল্লার পঞ্চায়েত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ  প্রমুখ।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *