👁 497 Views

ফুলবাড়ী ব্যাটালিয়নের ৩ টি বি ও পি কতৃক ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ও বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি।  ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ১লক্ষ১৬ হাজার ৪শতটাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ, নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।

গতকাল ২০মে এবং আজ ২১মে দুই দিনেফুলবাড়ী  ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ অচিন্তপুর, সুন্দরা বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে যথাক্রমে মালিকবিহীন ৪শত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৭৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩শত ৩৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ১লক্ষ১৬হাজার ৪শত টাকা।

২৯বিজিবির অধিনায়ক সাংবাদিকদের জানান,  ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *