
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় চার্জার অটোরিকশা সহ এক চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল অনুমান সোয়া ৪ টার দিকে চুরির ঘটনাটি ঘটে।
গ্রোপ্তারকৃত চোরের এর নাম সালমান। তাঁর বাবা নাম হাশেম তিনি নওগাঁর দুবলহাটি শিমুলিয়া এলাকার বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার বিকেলে জনৈক মাইনুল এর নিজস্ব ব্যাটারি চালিত অটো চার্জার বোরাক চুরি করার সময় স্থানীয় লোকজন অটোরিকশাসহ চোর সালমানকে মারধোর করে আটক করে রাখে। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে চোরসহ চোরের কাছ থেকে অটো চার্জার বোরাক উদ্ধার করে।
উল্লেখ্য যে উপস্থিত জনতা প্রথমত চোরকে ধরে কিছুটা মারধর করে, পুলিশ দ্রুত প্রচেষ্টা চালিয়ে চোরকে উদ্ধার করে। পরে বোরাক উদ্ধারসহ আটক চোরকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাসুদ রানা বলেন,, এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া বোরাক প্রকৃত মালিক মাঈনুল ইসলামের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। সেই সাথে অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতার ও আহ্বান জানান তিনি।