👁 479 Views

পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার ০১ নং আসামী গ্রেফতার

  স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‌্যাব।

২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ১৮.০০ ঘটিকায় এসআরবি-১২, সিপিসি-২ পাবনা এবং এসআরবি-১১, সিপিএসসি, নরসিংদীর সাথে যৌথ নেতৃত্বে এসআরবি এর একটি আভিযানিক দল নরসিংদী জেলার মাধবদী থানাধীন চৈতাব, মেহেরপাড়া বাতেন টেইর্লাস এর সামনের এলাকায় অভিযান পরিচালনা করে  চাঞ্চল্যকর হত্যা মামলার ১ নং আসামী  মোঃ রেজাউল করিম প্রামানিক (৪৮), পিতা- মৃত আনোয়ার হোসেন প্রামানিক, সাং-চাঁদপুর মধ্যপাড়া (গুচ্ছগ্রাম), থানা- সাঁথিয়া, জেলা-পাবনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, গত ০৭/০৯/২০২৬ রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার পর হইতে ০৮/০৯/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা আসামী সাঁথিয়া থানাধীন ক্ষেতুপাড়া ইউনিয়নের অন্তর্গত জনৈক মোঃ মানিক, পিতা-হানেফ, সাং- গঙ্গারামপুর, থানা- সাঁথিয়া, জেলা-পাবনা এর মালিকানার ডাঙ্গামাঝগ্রাম সাকিনের ইয়াকুব এর বাড়ীর সন্নিকটে পুকুরের পাড়ে ধারালো অস্ত্র দ্বারা কোপাইয়া জখম ও জবাই করিয়া হত্যা করে বর্ণিত পুকুরে ফেলে রেখে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম আব্দুল আজিজ সরদার (৫৫) বাদী হয়ে এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

৩। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সাঁথিয়া থানার মামলা নং-১১, তাং-০৯/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড মূলে থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-১২, সিপিসি-২ পাবনাকে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *