👁 136 Views

ফুলবাড়ীতে নসিমনের ধাক্কায় এক নারী নিহত

লিমন হায়দারঃ ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের শিবনগর মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পথচারী এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে,আমবাড়ি থেকে ফুলবাড়ী গামী গরু বোঝাই একটি নসিমন বিকেল চারটার দিকে শিবনগর মোড়ে পৌঁছলে এ সময় একটি অটো চার্জারকে সাইট দিতে গেলে ওই পথচারী নারী ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হন।তৎক্ষণাৎ তাকে ফুলবাড়ী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় নিহত নারী নাজমা আক্তার(৩৯)
দিনাজপুরের বিরামপুর উপজেলার কুর্শাখালী গ্রামের ফয়সাল হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে,তিনি ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের একটি মাদ্রাসায় তার মেয়ের নিকট সাক্ষাৎ শেষে নিজ বাড়ী পার্শ্ববর্তী উপজেলা বিরামপুরের কুর্শাখালীতে যাবার সময় এই দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা সড়কটির প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে।এতে উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ ও অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে আশ্বস্ত হয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা।

দুর্ঘটনার বিষয়ে(ওসি) শহিদুল ইসলাম জানান,গরু বোঝাই নছিমনটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।