👁 492 Views

ধোবাউড়ায় যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

‎প্রতিনিধি,(ধোবাউড়া) ময়মনসিংহ :-‎ময়মনসিংহের ধোবাউড়ায় রাসেল মিয়া (২৩) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।

‎মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাসেল মিয়াকে এ দণ্ড দেন।

‎এ সময় আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *