👁 675 Views

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও বৃক্ষরোপণ

শান্ত বণিক, নরসিংদী: নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয়ে পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে শহরের পরিবার পরিকল্পনা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. ফরিদুল ইসলাম, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শেখ শাহীদুজ্জামান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মো. সজিব মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইমরান সরকার এবং জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন।
নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মোফাচ্ছেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহসভাপতি ইউসুফ মৃধা, আরিফুল হক খান সুমন, রাশেদুল হক খান ও মাসুম আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি মো. মাজহারুল ইসলাম ও মো. উজ্জ্বল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়া, মোহাম্মদ সফিকুল ইসলাম, মিজানুর রহমান ও আরিফুল হক, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সৈয়দ তানরূপ জাহান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মো. কাউসার আলম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক মাহবুবুল আলম, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক রিপন চন্দ্র দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এবং মহিলা সম্পাদিকা ফেরদৌসী আক্তার।
এ ছাড়া জায়েদা সামসদ নিগার, ইয়াসমিন, তাসলিমা, তানজিলা খানম মনিরা, জেসমিন আক্তার, নির্বাহী সদস্য তৌফিকুর ইসলাম, মাহবুব রহমান, কাদের মোল্লা, রিমা চক্রবর্তী ও উত্তম কুমার ভট্টাচার্যসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ নরসিংদী গড়ে তোলার আহ্বান জানানো হয়।