👁 203 Views

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সাঁথিয়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১(সাঁথিয়া)সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এর সাথে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার(৩ফেব্রুয়ারি)পাবনার সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে সাঁথিয়ায় কর্মরত সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান,সেক্রেটারী সহকারী অধ্যাপক আনিসুর রহমান,জামায়াত নেতা সহকারী অধ্যাপক ড.ইদ্রিস আলম,সহকারী অধ্যাপক আবুল বাশার,নজরুল ইসলাম ও আবুল কালাম আজাদ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, আমার বাবা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এই সাঁথিয়ার জন্য সারা জীবন কাজ করেছেন তার অসমাপ্ত কাজ সমাপ্তির জন্য আমি আপনাদের মাঝে এসেছি। আপনাদের মাধ্যম দিয়ে আমি সাঁথিয়াবাসীকে জানাতে চাই ইতোমধ্যেই আমি সাঁথিয়ার উন্নয়নের কাজে হাত দিয়েছি। আল্লাহ যদি আমাকে কবুল করেন সাঁথিয়াবাসীর খেদমতের জন্য তাহলে স্বাস্থ্য,শিক্ষা যোগাযোগ,বেকারদের কর্মসংস্থান এবং প্রযুক্তি খাতে উন্নয়নের চেষ্টা করব।
এ সময় সংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,সহ-সভাপতি সহকারী অধ্যাপক জালাল উদ্দিন,সহ-সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক উজ্জল হোসেন,সহ-সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম ও আশিক ইকবাল রাসেল,সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুদ দাইয়েন,সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন রানা,সাবেক সম্পাদক আবুল কাশেম,সাবেক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হাই,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু ইসহাক, কোষাধ্যক্ষ আবু সামা,কার্যকরী সদস্য খালেকুজ্জামান পান্নু,আলীউল ইসলাম ওলি,আরিফুল ইসলাম,মাজেদ মোল্ল¬া,চ্যানেল এস এর পাবনা প্রতিনিধি এম.জে সুলভ, সাংবাদিক তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্টা মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *