👁 145 Views

সাঁথিয়ায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য,নগদ অর্থ ও টিন সহায়তা দিলেন কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদ

জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর পশ্চিমপাড়া গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ।শনিবার(১০অক্টোবর)বিকেলে সাঁথিয়া বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন প্রদান করা হয়।গতকাল শুক্রবার(৯অক্টোবর)বিকেলে পরিবারগুলোর বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী,নগদ টাকা প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহবুব এ হাসান টিটো,উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান বাবুল,সাবেক সদস্য সচিব আবু সাইদ,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন,যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সজলসহ আরো অনেকে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।উল্লেখ্য,গত ৭অক্টোবর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উপজেলার মাহমুদপুর গ্রামে মুন্নাফ প্রামানিকের বাড়িতে আগুনে পাঁচটি পরিবারের বসতঘর,আসবাবপত্র,নগদ টাকা,পেয়াজসহ অন্যান্য মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়।