👁 164 Views

ধামইরহাটে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শিবলু’কে সংবর্ধনা 

মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি 
নওগাঁর ধামইরহাটে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনপ্রিয় শ্রমিক নেতা গোলাম মর্তুজা শিবলু’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  ২০ সেপ্টেম্বর দুপুর ২  টায়  ধামইরহাট শ্রমিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ধামইরহাট উপজেলা শাখার আহবায়ক মোঃ বাবুল আখতারের নেতৃত্বে নব নির্বাচিত জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম শিবলু কে ফুলে সংবর্ধনা প্রদান করেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ।  এ সময় ধামইরহাট উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য হাসাউল ইসলাম, জাইদুল ইসলাম স্বপন, মাসিউল আলম হিমাইট, মোঃ মানিক, রকি পরিবহনের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হলে  মোঃ হেলাল হোসেন সভাপতি ও গোলাম মর্তুজা শিবলু সম্পাদক নির্বাচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *