👁 382 Views

মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২৪ মে ২০২৬খ্রি.রোববার : ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও রায়পুর ইউনিয়নে পরিষদের তত্ত্বাবধানে মাদক ও বাল্যবিবাহ নিরোরোধে অংশীজনদের সাথে সচেতনাতামূলক সভা ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে ২০২৬খ্রি. শনিবার বিকেল ৫টায় রায়পুর ইউনিয়নের আয়শা সামী কলেজ ও মধুখালী টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মেল্লা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা পরিদর্শক আব্দুল মালেক তালুকদার,আয়শা সামী কলেজের অধ্যক্ষ সন্তোষ কমুার,উপজেলা যুব উন্নয়ন কর্মাকর্তা ইসমত কাদির, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,উপজেলা সমাজ সেবা অফিসার কল্লোল সাহা, স্থানীয় সাবেক মেম্বর হাবিবর রহমান সাংবাদিক মেহেদী হোসেন পলাশ ও মোঃ মিজানুর রহমান সরদারসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব এলাহি, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান ব্যাক্তিবর্গ, ছাত্র-শিক্ষক, অভিভাবক, স্থানীয় মসজিদের ইমাম ও পুরোহিতগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।“নেশা ছেড়ে কলম ধরি,মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে তারা সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন বলেন,খেলাধুলা ও সামাজিক সচেতনতার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *