নাটোর প্রতিনিধি : এস আলমের প্ররোচণায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যাংকটির গ্রাহকেরা।
আজ রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় নাটোর কানাইখালী এলাকায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্দোগে ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে সকল শ্রেণি-পেশার গ্রাহকেরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, আতিকুল ইসলাম রাসেল, জোবায়দা কাঁকন লিপি, আলী আল মাসুদ মিলন,মাহবুব ও শাহনাজ শেলী।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সকল শেণী পেশা মানুষের আস্থা ও বিশ্বস্তার প্রতীক। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যোগসাজসে এস আলম গ্রুপ অযাচিত হস্তক্ষেপ করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে ব্যাংকটিকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে।
কিন্তু ৫ ই আগস্টে গনঅভ্যুত্থানের পর ব্যাংকটি তার হারানো ইতিহাস ঐতিহ্য ও সুনাম অর্জনে ফিরতে শুরু করে। ঠিক তখনই একটি দলের সহযোগিতায় ব্যাংকের উপর পুনরায় নগ্ন হস্তক্ষেপের কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যহত ও গ্রাহকদের মধ্যে রয়েছে নানা উৎকন্ঠা ও সংশয় ।
তারা বলেন, একটি প্রতিষ্ঠিত ও আস্থাভাজন ব্যাংককে অস্থিতিশীল করার এমন প্রচেষ্টা দেশের অর্থনৈতিক পরিবেশের জন্য চরম হুমকি ও ক্ষতিকর।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের কোটি কোটি গ্রাহকের আস্থার প্রতীক। তাই এ ধরনের নগ্ন ষড়যন্ত্র ও হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। অন্যথায় দেশের কোটি কোটি গ্রাহক রাজপথে নামতে বাধ্য হবে।